28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে অশোভন মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিএনপি এবং দলটির নেতৃত্বদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর মন্তব্য করে আসছেন।

গত ১ নভেম্বর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন—সে একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে, সেই টাকায় একটি গণভোট আয়োজন সম্ভব। আমরা এতদিন জমজমের পানি দিয়ে তাদের পরিষ্কার করতে চেয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে বুড়িগঙ্গার পানি দিয়েই পরিষ্কার করতে হবে।”

আবেদনে উল্লেখ করা হয়েছে, এই বক্তব্যের মাধ্যমে বিএনপি, যুবদল ও তাদের নেতাকর্মীদের সামাজিকভাবে হেয় করা ও ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এমন মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

পড়ুন: ১১ নভেম্বর জামায়াতসহ সমমনা ৮ দলের বিক্ষোভ সমাবেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন