১০/০২/২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলা-৪ আসনে মনোনয়ন পেলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন


সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

বিজ্ঞাপন

‎আজ সোমবার (৩নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎মনোনয়ন ঘোষণার খবর চরফ্যাশনে পৌঁছালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় নেতাকর্মীরা নয়নের মনোনয়নকে স্বাগত জানিয়ে বিজয়ের শপথ নেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল বলেন, নয়নের মতো ত্যাগী ও সাহসী নেতাকে মনোনয়ন দেওয়া দলের সঠিক সিদ্ধান্ত। তাঁর নেতৃত্বে ভোলা-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। নুরুল ইসলাম নয়নের মনোনয়ন প্রাপ্তির খবর শুনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে সমাবেত হয়ে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করছে তার কর্মীরা।

পড়ুন : পটুয়াখালী-৪ আসনে মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন