মেক্সিকোর প্রশান্ত মহাসাগর উপকূলীয় রাজ্য সিনালোয়া-তে সশস্ত্র একটি দলের হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৩ হামলাকারী নিহত হয়েছে।
বিজ্ঞাপন
দেশটির নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ জানিয়েছেন, সোমবার দুপুরে (স্থানীয় সময়) সংঘর্ষটি ঘটে। এ ঘটনায় নয়জনকে অপহরণ করা হয়েছিল, যারা অভিযানের মাধ্যমে নিরাপদে মুক্তি পেয়েছেন। এছাড়া চারজনকে আটক করা হয়েছে।
সিনালোয়া রাজ্যটি সিনালোয়া কার্টেলের প্রভাবাধীন, যা মাদক চোরাকারবারির জন্য কুখ্যাত। স্থানীয় কর্তৃপক্ষ এই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ মুক্ত করতে অভিযান চালাচ্ছে, যা প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হচ্ছে।
পড়ুন: বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, মধ্যরাতে চার নেতা বহিষ্কার
আর/


