ইউরো এগ্রোভেট লিমিটেডের উদ্যোগে ‘মিট আপ অ্যান্ড গো আপ’ শীর্ষক অনুষ্ঠান আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ইউরো এগ্রোভেটের পণ্য পরিচিতি এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. আ. হ. ম. শামসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরো এগ্রোভেট লিমিটেডের পরিচালক মনোয়ারুল হাসান সুমন ও জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আতিয়ার রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দামুরহুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি, আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক, ইউরো এগ্রোভেট লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মো. ইয়াহিয়া ইকবাল, সেলস ম্যানেজার কৃষিবিদ ইলা ফারজানা, আইটি অ্যান্ড প্ল্যানিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং উপদেষ্টা কৃষিবিদ আশরাফুল তালুকদার।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ উন্নয়নে ইউরো এগ্রোভেট লিমিটেডের ভূমিকা ইতিবাচক ও প্রশংসনীয়। আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের মাধ্যমে খাতটির টেকসই উন্নয়ন সম্ভব বলে তারা মত দেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন, যা আয়োজনটির গুরুত্ব ও ব্যাপ্তি আরও বৃদ্ধি করে।
পড়ুন:নোয়াখালীর কবিরহাটে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৬
আর/


