১১/০২/২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরের পুরানবাজারে বিশ্ব শান্তি কামনায় ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন

প্রাণঘাতী রোগ-ব্যাধি থেকে মুক্তি পেতে এবং আপনজনের মঙ্গলার্থে ও বিশ্ব শান্তি কামনায় চাঁদপুরের পুরানবাজারে বাবা লোকনাথের ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দাসপাড়ায় সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির কমিটির ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন উদযাপন পরিষদের আয়োজনে এ উৎসবটি করা হয়।

দাসপাড়া সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির কমিটির ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম সূত্রধর বলেন, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে ও বিশ্ব শান্তি কামনায় উপবাস পালন করে বারদী আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। তারই ধারাবাহিকতায় ঘটা করে ৩য় বারের মতো এখানে আমরা এই উৎসবটি করছি।

তিনি বলেন, দূরদূরান্ত থেকে ২ শতাধিক ভক্ত ও পুণ্যার্থীরা এখানে জড়ো হয় এবং প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন। পুরো মন্ডপ প্রাঙ্গণ আলো আর ধূপের ধোঁয়ায় ভরে যায়। আলো, অন্ধকার ও ধূপের ধোঁয়া মিলেমিশে ভিন্ন এক পরিবেশের সৃষ্টি হয়ে থাকে।

অনুষ্ঠানে সার্বিক কাজে উপস্থিত ছিলেন দাসপাড়া সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির কমিটির ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন উদযাপন পরিষদের সভাপতি প্রবাস মজুমদার, শিব মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার দে, সাধারণ সম্পাদক নেপাল সাহা, উপদেষ্টা শনি রাম দাস, শ্যাম সুন্দর দাস, অজিত দাস, ক্ষুদিরাম দাস, বাবুল পোদ্দারসহ অন্যরা। এতে সঙ্গীত পরিচালনা করেন পালপাড়া বিষ্ণু মন্দিরের বলাই সরকারসহ অন্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন