টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন ঘোষণা করে ফরহাদ ইকবালকে দেয়ার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের উদ্যাগে ঈদগাঁ মাঠ থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি করে শহীদ মিনারের এসে শেষ হয়। মিছিলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেনসহ বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইল সদর আসন বাদে অন্য আসনগুলোর বিএনপি’র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুতই টাঙ্গাইল সদর আসন থেকে টাঙ্গাইল সদরের লোক এমন প্রার্থীর নাম ঘোষণার দাবি করছি। আমি টাঙ্গাইল সদরের ছেলে। সে হিসেবে সাধারণ জনগণ মনে করেছিলো মনোনয়নে আমার নাম ঘোষণা করবে। ষড়যন্ত্রভাবে টাঙ্গাইল-৫ আসনটি হোল্ড রাখা হয়েছে। অতিদ্রুতই টাঙ্গাইল সদরের বাসিন্দা এমন ব্যক্তিতে মনোনয়ন ঘোষণা করার দাবি করছি।
উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় বিএনপির টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্ত টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশ দেখা দিয়েছে।
পড়ুন: দিনাজপুর -২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
ইম/


