১১/০২/২০২৬, ১৩:১১ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রকে পুনরায় ধ্বংস করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর আমাদের পথপ্রদর্শক, যেখানে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমৃদ্ধ দেশ গঠিত হবে। জনগণের ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে বিএনপির কাজ অব্যাহত থাকবে।

তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও নাগরিকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন এবং একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।

বিএনপি কেন্দ্রীয় ও অঙ্গসংগঠন ঢাকাসহ সারা দেশে র‌্যালি, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন করবে।

পড়ুন: বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন