২৭/০২/২০২৬, ১৫:৩১ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৫:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত-নেতৃত্বে সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু

আব্দুল্লাহ আল লোমান,জামালপুর: জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্বরে পথসভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী , উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সুলতান মাহমুদ বাবু বলেন,“৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিনেই সিপাহি-জনতা একাত্ম হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। আমরা আজও সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করছি।”

আলোচনা সভা ও শোভাযাত্রায় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় সহ-সভাপতি এটিএম শহিদুর রহমান শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পড়ুন: নোয়াখালীতে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

দেখুন: রাজনীতি ছাড়ছেন হাসিনা? সেটাই কী বললো বিবিসি? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন