১২/০২/২০২৬, ১৬:১৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর ফল আড়ৎদার সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারন সভা ও নির্বাচনী তফসিল ঘোষনা

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (পৌর নিউ মার্কেট, কালিতলা দিনাজপুর) এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী তাফসিল ঘোষণা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর-২০২৫ শনিবার শহরের একটি চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাদাকাতুল বারী সাদা ও বিশিষ্ট সমাজসেবক আহমেদ শফি রুবেল।

সংগঠনের সভাপতি মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতা এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মঈন, সহ সাধারণ সম্পাদক মোঃ রাজু, কোষাধ্যাক্ষ মোঃ মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু, প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন, নির্বাহী সদস্য মোঃ বেলাল হোসেন, মোঃ শাহিন হোসেন, মোহাম্মদ জসিম, মোঃ জুয়েল প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় আয় ব্যয় হিসাব পাঠ করেন দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশ নেন মোহাম্মদ বেলাল, মোঃ মুকুলসহ অন্যান্য সদস্যবৃন্দ। শেষে দিনাজপুর ফল আড়ৎদার সমবায় সমিতি লিঃ এর নির্বাচনী তফসিল ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ পরিষদের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন