২৭/০২/২০২৬, ১৩:০৯ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৩:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইল-১ আসনে বিএনপি’র প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে সদ্য ঘোষিত স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর নেতৃত্বে নিজ অফিসের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহাম্মদ আলীর অফিসের সামনে এসে শেষ হয়। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে স্বপন ফকিরকে মনোনয়ন দেওয়া হয়েছে৷ যা ধনবাড়ী বিএনপি নেতাকর্মীদের প্রতি অবিচার। প্রকৃত কর্মীরা এই মনোনয়ন মেনে নেবে না। আমরা চাই, মধুপুর কিংবা ধনবাড়ীর ছেলে মোহাম্মদ আলীকে ধানের শীষ প্রতীক দেয়া হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে বিকেলে ধনবাড়ী সরকারি কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইটের সামনে এসে শেষ হয়।

মিছিলে মোহাম্মদ আলী সমর্থক ও বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন