৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশায় র্যালী ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাজবাড়ীর পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভায় বক্তব্য রাখেন-রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম রিংকুর সভাপতিত্বে- জনসভায় আরো বক্তব্য রাখেন-জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ন সদস্য সচিব রেজাউল করিম, জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র দলের সভাপতি আরিফুর ইসলাম রোমান প্রমূখ।
হারুন-অর রশিদ হারুন বলেন, আমরা দলের প্রতি আনুগত্য রেখে রাজবাড়ী-২ এ আসনে মনোনয়নের ক্ষেত্রে দল যে সিদ্ধান্ত দিবে সে সিদ্ধান্তকে স্বাগত জানাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিগত সময়ের মতো আগামীতেও দলের জন্য কাজ করবেন বলে জানান।
পড়ুন : রাজবাড়ীতে পজিশনের দাবীতে ভুক্তভোগী ব্যবসায়ী বৃন্দের মানববন্ধন


