০২/০৩/২০২৬, ৫:৪২ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের হাবিব অটো রাইস মিলের সামনে বিআরটিসি বাসের ধাক্কায় সমিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।আজ রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিকুল মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সমিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও পলিথিন সংগ্রহ করে বিক্রি করতেন। সকালে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন- আঙ্গুল বাকা করে ঘি খাওয়া জনগণ ১৯৭১ সালেই প্রত্যক্ষ করেছে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

দেখুন- জোট বাদ দিয়ে নতুন যে গোপন কৌশলে হাটছে জামায়াত? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন