অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক হিসাবে অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
এতে বলা হয়, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর মাধ্যমে বিদ্যমান ভ্যাট ব্যবস্থাপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের (আইভিএএস) সঙ্গে অর্থ বিভাগেরে আইবিএএস++ এর আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ বিইএফটিএনের মাধ্যমে সরাসরি করদাতাদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করার ব্যবস্থা করা হয়েছে।
অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলে একজন করদাতা অনলাইনে মূসক রিটার্নের মাধ্যমে তার প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট অনলাইনে প্রাপ্ত আবেদনটি ভ্যাট আইনের বিধি-বিধানসমূহ যথাযথভাবে অনুসরণ করে যাচাই-বাছাই করতে ভ্যাট রিফান্ড অনুমোদন করে তা স্বয়ংক্রিয়ভাবে আইব্যাস++ এর মাধ্যমে বিইএফটিএন ব্যবহার করে সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করবে।
পড়ুন: রাজধানীতে ন্যাশনাল মেডিকেলের সামনে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, নিহত ১
আর/


