29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে মামলা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

বৈষম্যবিরোধী ছা্ত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র-জনতার উপর হামলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলাকে কেন্দ্র করে বিভিন্ন আসামিদের কাছ থেকে বাদীর নাম করে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে নব্য বিএনপিতে যোগদান করা কয়েকজন নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের নগুয়ায় সংবাদ সম্মেলন করেন মামলার বাদী কামরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের এক নেতা আসামি হওয়ার পর থেকে নব্য বিএনপিতে যোগদান করা কিছু নেতা নিজেদের প্রভাব খাটিয়ে পুলিশের ভয় দেখিয়ে আসামিদের কাছ থেকে আমার নাম ভাঙ্গিয়ে মোটা অংকের টাকা দাবি করছে। যার সাথে আমি মোটেও জড়িত নই। টাকা না দিলে মামলাটি জটিল করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, “আমি একজন সাধারণ মানুষ হিসেবে ন্যায়বিচারের আশায় মামলা করেছিলাম। কিন্তু এখন কিছু অসাধু রাজনৈতিক নেতা সেই মামলাকে পুঁজি করে আমাকে হয়রানি করছে। এতে আমি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছি।

কামরুল ইসলাম প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, “আমি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি—এই অন্যায়ের বিচার হোক।”

তাছাড়া কামরুল ইসলাম আরও দাবি করেন সত্য ঘটনা তদন্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেনো নব্য বিএনপিতে যোগদান করা সেই সব নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নিবেন এমনটিই প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পড়ুন: শৈলকূপায় বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

দেখুন: এবার ত্রিমুখী ভূমিকায় আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন