মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে মটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে বাইসাইকেল আরোহী আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়। এ সময় এছাড়া সাব্বির (২১) এবং রিফাত (২০), নামের আরো দুইজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর-শরিয়তপুর সড়কের সিদ্দিকখোলা এলাকায় মটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ও বাইসাইকেল চালকসহ তিনজন গুরুতরভাবে আহত হন। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আহত বাইসাইকেল আরোহী আব্দুল্লাহ্ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: অখিল সরকার বিষয়টি নিশ্টিত করেছেন।
এ বিষয় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আদিল হোসেন বলেন, এক বাইসাইকেল আরোহী দূর্ঘটনায় নিহত হয়েছে। এদিকে নিহতের ঘটনায় হাসপাতালের ফটকের সামনে উভয়পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পড়ুন : মাদারীপুরে সদর উপজেলার বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার পুকুর চুরি


