২৭/০২/২০২৬, ১৬:৩৩ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৬:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বকেয়া পরিশোধের আশ্বাসে বাংলাদেশকে বিদ্যুৎ দিল আদানি

বকেয়া বিল পরিশোধ না করায় মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল ভারতের আদানি পাওয়ার। তবে বাংলাদেশের পক্ষ থেকে পরিশোধের আশ্বাস পাওয়ায় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, মঙ্গলবার সকালে আদানি পাওয়ার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। চলতি মাসেই কোম্পানিটিকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধের আশ্বাস দিয়েছে সরকার, যা কয়েক ধাপে দেওয়া হবে।

বিপিডিবির মুখপাত্র শামীম হাসান বলেন, আদানি ৪৯৬ মিলিয়ন ডলারের বিল দাবি করেছে। এর মধ্যে আংশিক পরিশোধ করা হবে। এ বিষয়ে চিঠি চালাচালি চলছে এবং আজকের মধ্যেই বিলের একটি অংশ পরিশোধের সম্ভাবনা রয়েছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, আদানির সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য আছে। দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হাইকোর্টে একটি রিটও রয়েছে। এ অবস্থায় আংশিক পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পড়ুন: মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন