নতুন প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে” “ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন”(IBWF ) এর উদ্যোগে “এন্টারপ্রিনিউর সামিট ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। অনার্স এবং মাস্টার্স অধ্যায়নরত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে এন্টারপ্রিনিউর সামিট ২০২৫” অনুষ্ঠিত হয়।
সরকারী তোলারাম কলেজে ১১ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন”(IBWF ) এর কেন্দ্রীয় সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম।
প্রধান অতিথি বলেন, আমরা চাই তোমরা চাকরি খুঁজবে না চাকরি দিবে । এই লক্ষ্যেই তোমাদেরকে ব্যবসা শুরু করতে হবে। ব্যবসা করতে হবে নিজের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য।
“চাকুরী নয় নেতৃত্ব” এ বিষয়ে প্রেসেন্টেশন উপস্থাপন করেন, মোটিভেশন স্পিকার “হোসাইন আল আমিন”।
সামিটে আরো সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড: ফজলুল হক (রুমন রেজা), হাজী মিসির আলি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডঃ মুহাম্মদ আলমাস আলী খান।
BKMEA পরিচালক এবং ভিটেক এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সাঈদ , IBWF ঢাকা সাউথ জোন এর সেক্রেটারি এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এর পরিচালক গোলাম সারোয়ার সাঈদ। বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউজ অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জোনের কোঅর্ডিনেটর মাহিন, চায়না জোনের চেয়ারম্যান মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ডাইস কেমিক্যাল অ্যাসোসিয়েশনের পরিচালক মোঃ সালাহ উদ্দিন প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে গোলাম সারোয়ার সাঈদ জানান, আজকের এই সেশনটি ছাত্র-ছাত্রীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য মোটিভেশন। আজকে যারা উদ্যোক্তা হওয়ার জন্য ডিসিশন নিবে তাদেরকে নিয়ে একাডেমিক ওয়ার্কশপ এর আয়োজন করা হবে। ওয়ার্কশপ শেষে ব্যবসার অভিজ্ঞতা অর্জনের জন্য সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে এক থেকে তিন মাসের ইন্টার্নশিপ এর ব্যবস্থা করা হবে।
এন্টারপ্রিনিউর সামিট এ অংশ নেয়া শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনে খুব খুশি। তারা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায়।
পড়ুন: সর্বস্তেরর মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত আজিজুল হক বকশী
আর/


