জয়পুরহাট রেলস্টেশনে এক যাত্রীকে লাঞ্ছিত ও যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জয়পুরহাট রেল স্টেশনের হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ।
জানায়ায়,গত ৬ নভেম্বর ট্রেনের টিকিট কাটার সময় ভাংতি টাকাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক নামে এক যাত্রীকে হেট বুকিং সহকারি মনিরুল করিম মুন টিকিট রুম থেকে থেকে বের হয়ে ধাক্কাধাক্কি পর লাঞ্ছিত করে টিকিট রুমে জোরপূর্বক নিয়ে মুন। এ ঘটনায় তার বিরুদ্ধে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী যাত্রী আব্দুর রাজ্জাক আকন্দ।
অভিযোগে আরও বলা হয়, জয়পুরহাটের বাসিন্দা হওয়ায় তিনি নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং টিকিট সিন্ডিকেটের মূলহোতা হিসেবেও কাজ করেন।
এদিকে, গত ১০ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় রেলস্টেশন চত্বরে মনিরুল করিম মুনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
পড়ুন : জয়পুরহাটে বিএনপির সম্ভাব্য দুই প্রার্থী মাসুদ রানা ও আব্দুল বারী


