জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে প্রাথমিকভাবে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। এই আচারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসুলভ আচারণ নয় এবং শৃঙ্খলা পরিপন্থি। এ প্রেক্ষিতে তাদের সাময়িক বহিষ্কার করা হলো।
বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদি হাসান, একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের আব্দুল্লাহ আল নোমান, সামি উদ্দীন সাজিদ ও একই বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জাহিদুর রহমান জনি।
এ ঘটনায় সহকারী প্রক্টর ড. মো. নঈম আক্তার সিদ্দিকী, ফেরদৌস হোসেন ও মাহাদী হাসান জুয়েলসহ কয়েকজন শিক্ষকও আহত হন। এছাড়া আহতদের মধ্যে ছাত্রদলের দুই গ্রুপের নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন- মার্কেটিং বিভাগের সামিউদ্দিন সাজিদ, আল-আমিন, আশরাফুল, প্রত্যয়, ইব্রাহিম, জনি ও জাহিদ; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদী এবং বাংলা বিভাগের ছাব্বীর।
পড়ুন- অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল
দেখুন- ফজলুর রহমানের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার


