২৭/০২/২০২৬, ১৫:৪৭ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৫:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৭ নভেম্বরের চেতনায় ইসলামপুরে যুবদলের সংহতির শপথ

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।১২ নভেম্বর (বুধবার) উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

চরপুটিমারী ইউনিয়ন যুবদলের দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির মাস্টার এবং চরগোয়ালিনী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান তারেকের নেতৃত্বে দুটি মিছিলসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতা-কর্মীরা শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাফুদুজ্জামান লুলু,সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, বিপ্লবের আদর্শ ও সংহতির গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে নেতাকর্মীরা জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষার শপথ গ্রহণ করেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বরের বিপ্লব দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের এক অনন্য অধ্যায়, যা চিরকাল সংগ্রামী চেতনার উৎস হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।

পড়ুন- র‍্যাব-১৩ এর অভিযানে, ভুয়া সামরিক বাহিনী পরিচয় দানকারী প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

দেখুন- খা.মে.নি.র পা.র.মা.ণ.বি.ক বো.মা.র ‘গো.প.ন’ উন্মোচন |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন