২৫/০২/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ে সনদপত্র প্রদান অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত কনফারেন্স কক্ষে বুধবার বিকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) শুধু মুসলমানদের জন্যই নয়, বরং তিনি সারা বিশ্বের জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এক আদর্শ হয়ে আছেন। মুসলমানরা মধ্যম পন্থা অবলম্বন করেন আর মধ্যম পন্থার নেতা হলেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)।’ মাওলানা কামাল উদ্দিন জাকিরের উদ্ধৃতি দিয়ে উপাচার্য বলেন, ‘আল্লাহর ডাক অবিরত চলতেই থাকে। এক্ষেত্রে বিশ্বের এক জায়গায় আযান শেষ হলে অন্য জায়গায় শুরু হতে থাকে।’


বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকার এক্সট্রা কারিকুলার অনুষ্ঠিত হয় যা খুবই ইতিবাচক দিক উল্লেখ করে উপাচার্য বলেন, ‘এই ইসলামী প্রতিযোগিতার মধ্য দিয়ে সবাইকে জাগ্রত ও অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়েছে। জীবন ও যৌবনের জন্য প্রয়োজনীয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কিছু সংখ্যক হলেও অনুপ্রাণিত হয়েছে। এমন সুন্দর প্রতিযোগিতা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবিরসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্বেরাত, হামদ্-নাত ও রচনা প্রতিযোগিতা ২০২৫ এ বিজয়ী মোট ১৭ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

পড়ুন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “ফরেনসিক ইনভেস্টিগেশন” ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিয়ে সেমিনার

দেখুন- আ. লীগের মতো আমরা প্রতিহিংসার মামলা দিব না: মির্জা ফখরুল | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন