০১/০৩/২০২৬, ১৪:৫৪ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৪:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

মাদারীপুরে ঢাকা বরিশাল আঞ্চলিক মহাসড়কে বাসের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) রাতে সদর উপজেলার মোস্তফাপুর আঞ্চলিক মহাসড়কের বাসের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছাত্রলীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে অন্তর্বর্তী সরকার। ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে সাবেক ছাত্রলীগের কিছু কর্মী মহাসড়কে অবস্থান নেয়।
তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়।
মাদারীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল হোসেন বলেন, কিছু যুবক হঠাৎ মহাসড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে।
দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পড়ুন: ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচ ঘণ্টা অবরোধের পর যান চলাচল স্বাভাবিক

দেখুন: মাদারীপুরে সেতুর কাজ মাঝ পথেই বন্ধ, জনদুর্ভোগ চরমে

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন