জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের ছবি সংযুক্ত করে তালিকাটি প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭০১ জন। এদের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে, আর সর্বনিম্ন ভোটার সংখ্যা ভাস্কর্য বিভাগে।
প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যায়—
কলা অনুষদে বাংলা বিভাগে ৪৭৯ জন, ইংরেজি বিভাগে ৪৯২ জন, ইতিহাস বিভাগে ৪৮৬ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪৭১ জন, ইসলামিক স্টাডিজ বিভাগে ৪৩৮ জন, দর্শন বিভাগে ৪৪৪ জন, সংগীত বিভাগে ২৩৮ জন ও নাট্যকলা বিভাগে ১৯১ জন শিক্ষার্থী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
ব্যবসায় শিক্ষা অনুষদে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে ৬৫ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৯৭৩ জন, ফিন্যান্স বিভাগে ৬১৬ জন এবং মার্কেটিং বিভাগে ৬০২ জন ভোটার রয়েছেন।
বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগে ৫৩৪ জন, গণিত বিভাগে ৫২৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৪২৫ জন, পরিসংখ্যান বিভাগে ৫০৫ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৬৮ জন ভোটার আছেন।
সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগে ৪৪৮ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪৬৮ জন, সমাজবিজ্ঞান বিভাগে ৪৭৩ জন, সমাজকর্ম বিভাগে ৫১৯ জন, নৃবিজ্ঞান বিভাগে ৪৩৩ জন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৫২৬ জন, লোক প্রশাসন বিভাগে ৪৬৩ জন এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬৯ জন ভোটার রয়েছেন।
আইন অনুষদে আইন বিভাগে ৫২৬ জন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৪১২ জন ভোটার আছেন।
লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৪৪৮ জন, ভূগোল ও পরিবেশ বিভাগে ৪১৬ জন, মনোবিজ্ঞান বিভাগে ৪০৬ জন, প্রাণিবিদ্যা বিভাগে ২৯২ জন, অণুজীববিজ্ঞান বিভাগে ২৮০ জন, ফার্মেসি বিভাগে ২৬৫ জন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ২১৫ জন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগে ১৫৩ জন ভোটার রয়েছেন।
চারুকলা অনুষদে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে ১১৯ জন, প্রিন্ট মেকিং বিভাগে ৯৬ জন এবং ভাস্কর্য বিভাগে ৭৫ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।
এ ছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৩৩৩ জন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২১৩ জন ভোটার রয়েছেন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন,
“খসড়া ভোটার তালিকার তথ্য যাচাই-বাছাই করে শিক্ষার্থীদের হালনাগাদ তথ্যের ভিত্তিতে চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা এখন অনলাইনে তাদের বিভাগ অনুযায়ী তালিকা ও ছবি দেখতে পারবেন।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এটি হতে যাচ্ছে প্রথম জকসু নির্বাচন।
পড়ুন: মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিল করার অভিযোগ
দেখুন: মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিল করার অভিযোগ
ইম/


