২৭/০২/২০২৬, ২২:৫২ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিল ছাত্র জনতা

আওয়ামী লীগের লকডাউন ঘোষণা ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে বুলডোজার দিয়ে স্তম্ভটি গুড়িয়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ শহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করে। পরে শহরের শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দেন নেতাকর্মীরা। বুলডেজার দিয়ে স্তম্ভটি গুড়িয়ে দেওয়া হয়।

এর আগে গত বছরের জুলাই বিপ্লব চলাকালে ৫ আগস্ট ‘এক তর্জনি’ স্তম্ভটি ভাংচুর করা হয়। তবে স্তম্ভটির কিছু অংশ অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট অংশ আজ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতিতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে। দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে। আজও শহিদদের রক্তে রাজপথ ভেজা। কিন্তু আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে, ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুড়িয়ে দিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা স্তুম্ভটি ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

পড়ুন- লালমনিরহাটে বিশেষ অভিযানে আ.লীগ-ছাত্রলীগসহ ১৭ নেতা-কর্মী গ্রেফতার

দেখুন- ধানমন্ডি ৩২ নম্বর থেকে আরও একজন আটক |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন