১১/০২/২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে রিকশা শ্রমিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের মত বিনিময় সভা

টাঙ্গাইলে রিকশা শ্রমিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা রিকশাা শ্রমিক ইউনিয়নের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল। জেলা রিকশাা শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুস সবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ প্রমুখ।
এ সময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মী ও রিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন এখনো ঘোষণা করা হয়নি। আমরা এই আসন থেকে সদরের ছেলে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবি করছি। আশা করছি সকল বিবেচনায় দল ফরহাদ ইকবালকে মনোনয়ন দেবে।

পড়ুন- লকডাউনের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেখুন- ফরিদপুরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা আ. লীগ নেতাদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন