২৭/০২/২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদী-১ আসনের মাধবদীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

“বিএনপির পক্ষে যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে জনগণ সংসদে পাঠাবে, এবার গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে”- বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী, নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

বিজ্ঞাপন

তিনি নরসিংদীর মাধবদীতে তার পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার শুভ উদ্বোধন ও গণসংযোগ শেষে এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মাধবদী শহরে আনুষ্ঠানিকভাবে এ প্রচারণার উদ্বোধন করেন খায়রুল কবির খোকন নিজেই। মাধবদী বাসস্ট্যান্ড থেকে প্রচারণা শুরু করে শহরের বিভিন্ন মার্কেট ও অলিগলিতে সাধারণ মানুষের হাতে খায়রুল কবির খোকন সহ নির্বাচণী প্রচারণাপত্র তুলে দেন দলীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাধবদী শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম, নরসিংদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির আহমেদ, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা বিএনপির সদস্য ও সদর থানা সাবেক ছাত্রদল এর সভাপতি কাজী ওয়াসিম সহ দলীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খায়রুল কবির খোকন আরও বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বন্ধ করা যাবে না। জনগণ এখন ভোটের অধিকার ফিরে পেতে রাস্তায় নেমেছে। “যেখানেই আছি, যার যার অবস্থান থেকে প্রচারণা অব্যাহত রাখতে হবে। জনগণের এই জাগরণই হবে ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সবচেয়ে বড় শক্তি।”

পড়ুন- ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ওসির অপসারণের দাবি

দেখুন- ধানমন্ডি ৩২ নম্বর থেকে আরও একজন আটক |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন