22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ট্রাম্পের কাছে ক্ষমা বিবিসির, তবে দেবে না ক্ষতিপূরণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ২০২৪ সালের প্যানোরামা অনুষ্ঠানে তার দেওয়া বক্তৃতার সম্পাদিত অংশ নিয়ে ভুল ধারণা সৃষ্টির জন্য ক্ষমা চেয়েছে বিবিসি। তবে মানহানি ও ক্ষতিপূরণের দাবি তারা প্রত্যাখ্যান করেছে। খবর আল–জাজিরার।

বিজ্ঞাপন

ট্রাম্প অভিযোগ করেছিলেন, প্যানোরামা ডকুমেন্টারিতে তার বক্তৃতার বিভিন্ন অংশ একত্র করে এমনভাবে দেখানো হয়েছে যেন সমর্থকদের সঙ্গে ক্যাপিটলে হাঁটার আহ্বানের পরই তিনি ‘ফাইট লাইক হেল’ বলেছেন। কিন্তু বাস্তবে এই দুটি অংশের মধ্যে প্রায় এক ঘণ্টার ব্যবধান ছিল এবং এর মাঝে তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদের কথাও বলেছিলেন।

বিতর্কের পর বিবিসি চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন এবং জানান, ডকুমেন্টারিটি আর কোনো প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে না।

ট্রাম্পের আইনজীবীরা ডকুমেন্টারিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ উল্লেখ করে ১ বিলিয়ন ডলারের মামলা করার হুমকি দেন। এ ঘটনার পর বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি ও নিউজ প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেন।

বিবিসি জানায়, তারা সম্পাদনার ভুলের জন্য অনুতপ্ত হলেও মানহানির অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। কারণ ডকুমেন্টারিটি যুক্তরাষ্ট্রে প্রচারিত হয়নি এবং ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হয়েছেন—তাই এতে বাস্তব ক্ষতির প্রমাণ নেই।

পড়ুন: গাজায় ধ্বংস প্রায় ৩ লাখ বাড়ি, তাঁবুতেই শীত কাটাচ্ছেন ফিলিস্তিনিরা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন