২৫/০২/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইতালির La Sapienza বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশীর সাফল্য

ইতালির রাজধানী রোমের কর্ণেলিয়া এলাকার প্রবাসী সমাজের এক পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুব রহমানের বড় কন্যা সম্প্রতি ইতালির অন্যতম প্রাচীন ও স্বনামধন্য La Sapienza University di Roma থেকে ফার্মাসি অ্যান্ড মেডিসিন বিভাগের বায়োইনফরমেটিক্স বিষয়ে কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন।

তাঁর এই অসাধারণ অর্জন শুধু পরিবারের জন্য নয়, বরং সমগ্র ইতালি প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য এক গর্বের ও আনন্দের মুহূর্ত। পরিশ্রম, মেধা এবং অদম্য অধ্যবসায়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, সৎ প্রচেষ্টা ও আত্মনিবেদন মানুষকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে।

দীর্ঘ শিক্ষাজীবনের অধ্যবসায়ের ফলস্বরূপ এই অর্জন তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ইতালিতে প্রবাসী তরুণ-তরুণীদের জন্য এটি নিঃসন্দেহে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এই সাফল্যের সংবাদ ছড়িয়ে পড়তেই রোম ও আশপাশের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বইয়ে যায় আনন্দের বন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তায় মুখর হয়ে ওঠে প্রবাসী সমাজ।

এ উপলক্ষে মাহবুব রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মহান আল্লাহ্‌র অশেষ কৃপায় আমার মেয়ে আজ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। আমি দেশ-বিদেশের সকল আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং দোয়া প্রার্থনা করছি, যেন সে ভবিষ্যতে মানবসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এই অর্জন নিঃসন্দেহে প্রবাসী সমাজের জন্য গর্ব ও আনন্দের প্রতীক, এক নতুন প্রজন্মের সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

পড়ুর : ইতালির পুলিশ বাহিনীতে বাংলাদেশের সন্তান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন