১১/০২/২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে অস্ত্রের মুখে গৃহবধূর ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে অস্ত্রের মুখে এক গৃহবধূর পরিবারের সকলকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা মালামাল লুটে নেয়ার অভিযোগ উঠেছে। এসময়ে অস্ত্রধারীদের হামলায় ঘরে থাকা গৃহবধূ নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) দিনগত রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, জেসমিন বেগম(৩৮), নূর(১০) ও আলো(১০)। তারা ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহত গৃহবধূ জেসমিন বেগমের ভাই ফরিদ হোসেন জানান, বুধবার দিনগত রাতে বোয়ালিয়া গ্রামের উত্তর কাজি বাড়ির প্রবাসী মিজানুর রহমানের ঘরের জানালার গ্রিল ভেঙ্গে অস্ত্রধারীরা ঘরে প্রবেশ করে। তারা হচ্ছে ডাকাত। পরে তারা অস্ত্রের মুখে ঘরে থাকা সদস্যদের মারধর ও জিম্মি করে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।

তিনি আরও জানান, ১০/১২ জনের এই দল দেশীয় অস্ত্র নিয়ে এই ঘটনা ঘটায়। আমি ডাকাত দলের প্রত্যেককে আইনের আওতায় দেখতে চাই।

এদিকে সংবাদ পেয়ে রাতেই ফরিদগঞ্জ থানার এসআই হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

পড়ুন- শৈলকুপায় কুমার নদে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

দেখুন- সড়ক উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন