২৬/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকায় এসেছে ভারতীয় ফুটবল টিম

আজ সন্ধ্যায় ঢাকায় এসেছে ভারতীয় ফুটবল দল। ১৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে। এ বছরের মার্চে দুই দলের লড়াই গোল শূন্য সমতায় শেষ হয়েছিল।

বিজ্ঞাপন

সেই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর। একই ম্যাচ দিয়ে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিলেন সুনীল ছেত্রী। তবে ৪১ বছর বয়সী তারকা স্ট্রাইকারকে এবারের ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে।


ভারতীয় দলের নতুন সংযোজন হলো তাদের নতুন নাগরিক ভারতীয় বংশোদ্ভূত রায়ান উইলিয়ামস।


৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন।

সম্প্রতি তাঁকে নাগরিকত্ব দিয়েছে ভারত। তবে আন্তর্জাতিক ফুটবলে ভারতকে প্রতিনিধিত্ব করার আগে ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ ফিফা এবং এশিয়ান ফুটবল সংস্থা এএফসির অনুমোদনও লাগবে। সেই অনুমোদন আসার আগেই উইলিয়ামসকে বাংলাদেশ সফরের দলে ডেকেছেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল।

পড়ুন- সোহানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, ৫৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন