বিজ্ঞাপন

রামগঞ্জে বিএনপির সমাবেশ : জোট নয়, দলীয় প্রতীকেই প্রার্থী চান নেতাকর্মীরা

লক্ষ্মীপুরের রামগঞ্জে অনুষ্ঠিত হলো বিএনপির ৩১ দফা কাঠামো ভিত্তিক আলোচনা ও সমাবেশ। দলীয় ঐক্য, ত্যাগী নেতাদের স্বীকৃতি এবং জোট নয়, সরাসরি বিএনপির প্রার্থী চাওয়ার দাবি উঠেছে এ আয়োজনে। শনিবার বিকেলে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ঐক্যবদ্ধ তৃণমূল বিএনপির ব্যানারে এ সভা হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয়। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ বিএনপি, কোনো জোটের নয়। আমরা চাই রামগঞ্জ আসনে বিএনপি থেকে সরাসরি মনোনয়ন দেওয়া হোক। তিনি আরও বলেন, বাবার মত আমিও রামগঞ্জবাসীর সেবা করতে চাই। জোট ছাড়াই বিএনপি আগামী নির্বাচনে জয়ী হবে ও সরকার গঠন করবে।

সভায় সভাপতিত্ব করেন রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি। এছাড়াও স্মার্ট টেকনোলজি গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পড়ুন: মাদারীপুরের ডিসি আফসানা বিলকিসকে পরিবর্তন

দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন