বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ব্যাংকগুলো একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না। প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে দেশের অর্থনীতির জন্য ভালো কিছু হবে।
তিনি বলেন, ব্যাংকিং খাতকে সমৃদ্ধিশালী ও গতিশীল করতে সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা। বিনিয়োগকারী, ডিপজিটর, কর্মকর্তা- সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়।
এর আগে, গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো-এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
পড়ুন: সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, সোমবার রায় দেখবে পুরো বিশ্ব
আর/


