১১/০২/২০২৬, ৭:২৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৭:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে অস্ত্রের মুখে প্রাথমিক শিক্ষক দম্পতিকে জিম্মি করে ডাকাতি

চাঁদপুরের হাইমচরের দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরভাঙ্গায় অস্ত্রের মুখে প্রাথমিক শিক্ষক দম্পতিকে জিম্মি করে ওই পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

১৬ নভেম্বর রবিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। তবে ডাকাতরা কতজন ছিলো সে তথ্য জানা যায়নি।

ভুক্তভোগীদের পক্ষে স্থানিয়রা বলেন, মুখোশধারী সশস্ত্র ডাকাতদল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির ওই বাড়িতে প্রথমে হামলা চালায়। এরপর ওই পরিবারটিকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়ার খবর পাই।

ঘটনা প্রসঙ্গে ভুক্তভোগী শিক্ষক রতন সরকার বলেন, গভীর রাতে হঠাৎ মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা আমাদের পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল খুঁজে খুঁজে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এতে আমিসহ পরিবারের মিঠু মহাজন (৩৮) ও স্বপন সরকার(৩১) আহত হন। শুধু তাই নয়, আমাদের চিৎকার শুনে ডাকাতিতে বাধা দিতে গেলে অস্ত্রধারীরা প্রতিবেশী দিপু হাওলাদার (৩২) কে মেরে আহত করে। পরে সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নেন। আমরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে চাঁদপুরের হাইমচর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধিকারী সুমন বলেন, এই অঞ্চলে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এমন সশস্ত্র ডাকাতির ঘটনা বহুদিন পর ঘটলো। যা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। আমি সংগঠনের পক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি, অতি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে ডাকাতদের আইনের আওতায় আনা ও লুন্ঠিত মালামাল উদ্ধারের দাবী জানাচ্ছি।

এদিকে ঘটনার পর সকালে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: খায়রুল কবীরসহ পুলিশের একাধিন টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে চাঁদপুরের হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে আটক ও মালামাল উদ্ধারের জন্য অভিযান চলছে।

পড়ুন- বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে : সামসুজ্জামান সামু

দেখুন- চাক্তাই-খাতুনগঞ্জের বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন