০১/০৩/২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৬:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেকোনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সজাগ ও প্রস্তুত রয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইন-প্রয়োগকারী সংস্থাগুলো ইতোমধ্যে সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি আরও বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় এখন উন্নত। অপরাধে জড়িত কেউই আইনের বাইরে থাকবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনে কোনোভাবেই বলপ্রয়োগ করা যাবে না।

এ ছাড়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি জানান, নির্বাচনের জন্য হাতে সময় আছে। এ বিষয়ে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকলে সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন সম্ভব হবে।

পড়ুন: সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, সোমবার রায় দেখবে পুরো বিশ্ব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন