বিজ্ঞাপন

পুলিশে বড় রদবদল এনে প্রজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ডিআইজি ও পুলিশ সুপার পদে বড় রদবদল আনা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপ-সচিব আবু সাঈদের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এরমধ্যে একটি প্রজ্ঞাপনে ৪ ডিআইজি ও ৪ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে গাজীপুর মহানগরে নতুন পুলিশ কমিশনার নিয়োগ ছাড়াও ৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার পৃথক একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অন্যদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও এআইজিসহ ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাসে আগুন-ককটেল নিক্ষেপকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন