১১/০২/২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণায় গাজীপুরে মিষ্টি বিতরণ

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এ সময় তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় ঘোষণা করায় সন্তুষ্টি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা (পল্লী বিদ্যুৎ মোড়) থেকে বিক্ষোভ মিছিলটি মহাসড়কের উড়াল সেতু প্রদক্ষিণ শেষে আবার পল্লী বিদ্যুৎ মোড়ে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত পথ সভায় শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষনায় সন্তুষ্টি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ আক্তারুল আলম মাষ্টার। বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম কাজল, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলেসর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কায়সার মৃধা খোকন, গাজীপুর জেলা ছাত্রদল নেতা নওশাদ মোস্তাকসহ দলের বিভিন্ন ইউওনিটের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। পরে উপস্থিত নেতাকর্মীরা হাসিনার বিরুদ্ধে ফাঁস্যার রায় ঘোষণা করায় মিষ্টি বিতরণ করে উল্লাস করেন।

পড়ুন: পীরগঞ্জ টাঙ্গন নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: হুমকির মুখে সরকারি দুই ব্রীজ

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন