বিজ্ঞাপন

ঢাকায় হালকা শীতের অনুভূতি

ঢাকায় আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজধানীবাসীর মাঝে হালকা শীতের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

দিনের প্রথমার্ধে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৫টা ১২ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ভোর ৬টা ১৬ মিনিটে সূর্যোদয় হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

পড়ুন: গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন