সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই ও বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিজ্ঞাপন
ডিবি পুলিশ সূত্র জানায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার অভিযুক্ত ছিলেন শামীম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর শামীমকে সেখান থেকে পিরোজপুরে নিয়ে আসা হচ্ছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
পড়ুন- হাসিনার ফাঁসির রায়ে মৌলভীবাজারে উচ্ছ্বাস-মিষ্টি বিতরণ


