বিজ্ঞাপন

ধানমন্ডি ৩২ পাহারায় সেনা-পুলিশ-বিজিবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন সোমবার (১৮ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী। তারা ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

তবে তাদের আটকে দেয় আইনশৃকঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩২ নম্বরের বাড়ি ভাঙতে যে দুটি এক্সকাভেটর বা খননযন্ত্র আনা হয়েছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, বাড়িটির নিরাপত্তায় সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে ব্যারিকেড বসিয়ে পাহারা দিচ্ছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। বাড়িটির সামনে সেনাবাহিনীর একাধিক গাড়ি দেখা গেছে। ব্যারিকেড সামনে উৎসুক জনতার ভিড় রয়েছে।

এর আগে, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গেলে তাতে বিক্ষোভকারীদের বাধা দেয় সেনাবাহিনী ও পুলিশ। এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১০টার পর এলাকা ছেড়ে যান বিক্ষোভকারীরা।

পড়ুন: রাজধানীতে গড়ে ২০টি হত্যাকাণ্ড: ডিএমপি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন