অবিলম্বে ব্রাকসুর নির্বাচনী রোডম্যাপসহ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ব্রাকসু নির্বাচনের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
আজ ১৮ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে বিলম্বিত করতে পায়তারা করছে। তাই অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবী জানান তারা। অন্যথায় প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেওয়ার হুশিয়ারী জানান।
এবং পরবর্তীতে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল শেষে করে উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নেন বিক্ষুব্দ শিক্ষার্থীরা।


