১৪/০২/২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বোয়ালখালীতে হাজি জানে আলম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালীতে হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি এসএসসি ও বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিদা শারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রবীর কান্তি মজুমদার ও সহকারি শিক্ষক মনছুর আলী,র পরিচালনায় ও প্রধান শিক্ষক মোঃ নুরুল হাকিম এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আবুল বশর,মোছাম্মদ হাসিনা আক্তার,মোঃ তৈয়বুল আলম,ডা. মোঃ জাহিদুল ইসলাম জয়, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,এসএম ইকবাল, নিজাম ফারুক,মোঃ নুরুল কবির,নাছির উদ্দীন,মোঃ বাদশা,আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবারের ন্যায় এবারও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে তারা বিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখা শিক্ষার্থীদের সংবর্ধনাও প্রদান করা হয়। সংশ্লিষ্টরা বলেন শিক্ষার্থীদের মেধা,মনন, নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন