বাংলাদেশ ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্তে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হলো আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের বিশেষত্ব হলো জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছেন। যা দেশের কোনো ক্রিকেটারের জন্য এক গৌরবময় মাইলফলক। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সিলেটে বাংলাদেশ আয়ারল্যান্ডকে ইনিংস ও ১৭২ রানে হারিয়ে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় টেস্টেও জয় ধরে রাখার চ্যালেঞ্জ নিতে হচ্ছে টাইগারদের।মিরপুরে শততম টেস্ট উপলক্ষে মুশফিকুর রহিমের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। মাঠে থাকা সতীর্থরা এবং দর্শকরা এই বিশেষ মুহূর্ত উদ্যাপনে মুখিয়ে আছেন।
মুশফিকের এই অর্জন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে।
পড়ুন: লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ১৩
আর/


