২৬/০২/২০২৬, ৭:২০ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৭:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাত দিনের মধ্যে অবৈধ পোস্টার, ব্যানার অপসারণের নির্দেশ ডিএনসিসির

আগামী ৭ দিনের মধ্যে অবৈধভাবে লাগানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) জারি করা ডিএনসিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদ বা দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড ও এলইডি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে এ ধরনের অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড ও এলইডি বিলবোর্ড নিজ দায়িত্বে অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।

অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন