২৫/০২/২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সব বৈধ-অবৈধ ফোনই পাচ্ছে স্বয়ংক্রিয় নিবন্ধন

আগামী ১৬ ডিসেম্বর থেকে সারাদেশে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর হবে। এরপর থেকে দেশের নেটওয়ার্কে অবৈধ বা আনঅফিসিয়াল কোনো স্মার্টফোন আর চলবে না। তবে এরইমধ্যে নেটওয়ার্কে যুক্ত বা ব্যবহৃত সব বৈধ ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং নেটওয়ার্কে সচল থাকবে।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সেটির বৈধতা যাচাই করতে গ্রাহকদের ফোনে *#06# ডায়াল করে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর সংগ্রহের পর ‘KYD<স্পেস>আইএমইআই নম্বর’ লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে তথ্য জানানো হবে।

আর এনইআইআর সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য গ্রাহকরা বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০–তে কল করতে পারবেন। পাশাপাশি যেকোনো অপারেটরের নম্বর থেকে *16161# ডায়াল করেও তথ্য জানা যাবে। তবে এই সেবা চালু হবে ১৬ ডিসেম্বর থেকে।

এ ছাড়া সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ ফোন করে কিংবা সরাসরি কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও সহায়তা নেওয়া যাবে।

একই সঙ্গে এনইআইআর  সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা ও তথ্য জানতে গ্রাহকদের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দিয়েছে বিটিআরসি।

পড়ুন: স্কুলে যাওয়ার পথে প্রিজনার্স পাবলিক স্কুলের ছাত্র ট্রাকচাপায় নিহত

দেখুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন