বিদেশি নাগরিকদের ইতালিতে প্রবেশ সহজতর করার উদ্দেশ্যে মিথ্যা কর্মসংস্থান–সম্পর্কিত নথি তৈরি করা। এই ব্যবস্থা পরিচালনা করতেন রোমের এক ৫০ বছর বয়সী ব্যক্তি, যিনি একসময় কমার্চিয়ালিস্তা হিসাবে পেশাজীবী তালিকায় নিবন্ধিত ছিলেন, তবে পরবর্তীতে তা থেকে অপসারিত করা হয়। এই প্রতারণামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি প্রায় ৮ লক্ষ ইউরো উপার্জন করেছেন বলে ধারণা করা হয়। পুলিশ তদন্তের মাধ্যমে বিষয়টি উদ্ঘাটন করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অবৈধ অভিবাসন সুবিধা প্রদান ও সরকারি নথিতে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করে।
প্রতারণার পদ্ধতি: তদন্তটি ANZIO Nettuno থানার উদ্যোগে পরিচালিত হয় এবং ভেলেত্রি প্রসিকিউটরের কার্যালয় তা সমন্বয় করে। অভিযুক্ত ব্যক্তির কর্মকাণ্ডের মূল ছিল কাজের অনুমতি (nullaosta) প্রদানের জন্য প্রয়োজনীয় নথিপত্র জাল করা—যা বিদেশি নাগরিকদের ইতালির দূতাবাস থেকে ভিসা দেওয়া। তিনি Prefettura তথ্যপ্রযুক্তি প্ল্যাটফর্মে “ডেটা ইনসার্ট করার জন্য অনুমোদিত ব্যক্তি” হিসেবে নিবন্ধিত ছিলেন এবং সেই অবস্থান ব্যবহার করে নিজেকে নিয়োগকর্তা হিসেবে দেখিয়ে অথবা অজ্ঞাত উদ্যোক্তাদের তথ্য অপব্যবহার করে ভুয়া কাজের কন্ট্রাক্ট করতেন।
প্রতি nullaosta-এর বিনিময়ে আদায়: তদন্তে উঠে এসেছে যে প্রতিটি nullaosta-এর জন্য তিনি বিদেশি নাগরিকদের কাছ থেকে আনুমানিক ৭,০০০ ইউরো দাবি করতেন। নথি গুলোর বেশিরভাগই রোম, আনছিও ও লাতিনা অঞ্চলের রেস্তোরাঁ, হোটেল এবং বিভিন্ন কৃষিকাজের –সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মসংস্থানের প্রয়োজন হিসাবে দেখাতো । আবেদন কারীদের অধিকাংশই ভারত, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক ।
১,৩০০–এরও বেশি আবেদন: তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে সাম্প্রতিক সময়ে উপস্থাপিত নথিগুলোর মধ্যে ১১৫টি সম্পূর্ণ জাল ছিল। ২০১৮ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একই প্রতারণামূলক পদ্ধতিতে ১,৩০০–এরও বেশি আবেদন জমা দেওয়া হয়েছে। পাশাপাশি, তিনি তথাকথিত “বাসস্থান হস্তান্তর” Alloggio সংক্রান্ত নথিও তৈরি করতেন, যা তদন্তে অসত্য হিসেবে প্রমাণিত হয়। সবমিলিয়ে, এটি ছিল অভিবাসন–সংক্রান্ত বিধি নিষেধ ফাকি দিয়ে, জালিয়াতির জন্য পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি প্রতারণার একটি কাঠামো।
গ্রেফতারি: তদন্ত শুরু হয় যখন এক উদ্যোক্তা জানান যে তাঁর প্রতিষ্ঠানের নামে একজন বিদেশি নাগরিকের জন্য একটি কর্মচুক্তি তৈরি করা হয়েছে, যা তিনি কখনও অনুমোদন করেননি। পরবর্তীতে তদন্ত সম্পন্ন হলে আদালতের নির্দেশে থানার কর্মকর্তারা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন এবং তাঁকে এমন এক জটিল প্রতারণামূলক ব্যবস্থার মূল পরিচালনাকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা বহু বছর ধরে ভুয়া নথিপত্রের সাহায্যে ইতালির অভিবাসন আইনের ব্যবহার করে এসেছে ।
পড়ুন: ব্রাকসু নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান
দেখুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ
ইম/


