১০/০২/২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে দুই শতাধিক পরিবারকে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ

ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের খাদ্যনিরাপত্তা ও জীবনমান উন্নয়নে পটুয়াখালীর রাঙ্গাবালীতে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের পুলঘাট বাজারে অবস্থিত কোডেক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের জন্য স্থিতিস্থাপক বসতবাড়ি ও জীবিকা সহায়তা (আরএইচএল) প্রকল্পের উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে ২১০ জন উপকারভোগীর প্রতিজনকে বেগুন, টমেটোসহ চার প্রজাতির ১৩৫টি সবজি চারা এবং ১২০ গ্রাম শাকের বীজ ও বাগানের বেষ্টনীর জন্য ৫০ গজ নেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেক প্রধান কার্যালয়ের মাইক্রোফাইন্যান্স বিভাগের সহকারী পরিচালক মো. রাশেদুর রেজা, উর্ধ্বতন জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান, কোডেক আরএইচএল প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বকর ছিদ্দিক প্রমুখ।

কর্মসূচির দায়িত্বশীলরা জানান, উপকূলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিজ বাড়িতে নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে উৎসাহিত করা, স্বনির্ভরতা বাড়ানো এবং আয়বর্ধনে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও বলেন, কৃষি উপকরণের পাশাপাশি নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীদের টেকসই জীবিকা গড়ে তুলতে প্রকল্পটি কাজ করে যাচ্ছে।

পড়ুন- Nulls Osta জালিয়াতির অভিযোগে বিদেশি নাগরিক গ্রেফতার

দেখুন- বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের ক্ষোভে উত্তপ্ত চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন