১২/০২/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত – ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যানের চাপায়
আকলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় পেয়ারা বেগম (৫০) নামের আরেক নারী গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ও চালক আটক রয়েছে।

বিজ্ঞাপন

নিহত আকলিমা বেগম মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী ও গুরুতর আহত পেয়ারা বেগম (৫০) একই উপজেলার দেবপোড়া গ্রামের মৃত আফজাল শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই নারী সিরাজদিখান থেকে হাতিমারা এলাকায় মেলায় কাপড় কিনতে আসেন। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা।
দুর্ঘটনার পর দুই নারীকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, দুর্ঘটনার পর শাহ সিমেন্টের ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। ও ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

পড়ুন-ঝিনাইদহ জাল সনদে চাকরি ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের দায়ে প্রধান শিক্ষকের কারাদন্ড

দেখুন- রাশিয়া-ইরানের ভ.য়ে অ্যালার্ট মুডে ই.স.রা.ই.ল? | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন