নওগাঁর মহাদেবপুরে বিশাল নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ড ঘোষপাড়ার মোড়ে বিশাল এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ সাংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এই কর্মীসভার আয়োজন করেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মহাদেবপুর উপজেলার ধানের শিষ প্রতিকের সমর্থক গোষ্ঠির আহ্বায়ক বিএনপি নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক মন্ডল, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা ও ছাত্র দলের সদস্য সচিব রিপন মাহমুদ। এসময় কর্মী সভায় উপস্থিত প্রায় ৫ হাজার নারী পুরুষ বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে কাজ করার জন্য হাত তুলে সম্মতি জানান।
বক্তারা বলেন, ধানের শিষ মার্কা যার আমরা তার। তারেক রহমান বলেছেন নো রিভিউ, নো পরিবর্তন। কাজেই আপনারা যারা এখনও ষড়যন্ত্র করার চেষ্টায় আছেন তারা সতর্ক হয়ে যান।
বিএনপি আগেও একত্রিত ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও একজোট থাকবে উল্লেখ করে বক্তারা বলেন, নমিনেশন চেয়ে না পেয়ে বিগত দিনে যারা আন্দোলনের নামে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করছেন তাদের প্রতি অনুরোধ রইল রাগ ও অভিমান ভুলে ধানের শিষের পক্ষে কাজ করেন। দলের পক্ষ থেকে যে দিক নির্দেশনা দেওয়া আছে, আমরা আশা করবো খুব দ্রুত ফজলে হুদা বাবুল ভাইয়ের পক্ষে কাজ করবেন।
পড়ুন: গাংনীতে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ
দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |
ইম/


