১০/০২/২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারেক জিয়া যতদিন আছে, ততদিন দেশ পথ হারাবে না – মনির চৌধুরী

কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধে লোক পাঠিয়েছি। পরবর্তীতে গত ১৫ বছর দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে ফ্যাসিস্টদের বিরূদ্ধে আমি আমার পরিবার নিয়ে লড়াই করেছি। তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমি বিএনপিতে যোগ দিয়েছি। তারেক রহমান বলেছিল, ‘এই দেশের জন্য যুগে যুগে অনেক মহানায়ক জীবন দিয়েছে। আমার বাবাও জীবন দিয়েছে, আমিও সেই রাস্তা বেছে নিলাম।’ সেই বক্তব্যের পর আমি তারেক জিয়াকে আমার নেতা হিসেবে মেনে নিয়েছি। আমি সহজ ভাষায় বলতে পারি, তারেক জিয়া যতদিন আছে দেশ পথ হারাবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্ত্যব্যে এসব বলেছেন তিনি।

মনির চৌধুরী আরো বলেন, আমাকে কুমিল্লা গড়ার জন্য একটাবার সুযোগ দিন, আমি আপনাদের হতাশ করব না।
আপনাদের কাছ থেকে একটা ভোট ছাড়া আর কিছু চাই না। আমার ৬৩ বছরের রাজনীতিতে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের আমল, বিএনপির আমল, জাতীয় পার্টির আমল, ফ্যাসিস্ট আমলের রাজনীতি পর্যালোচনা করে, দলের প্রতি আমার আনুগত্য, দেশের প্রতি চিন্তা, কুমিল্লা নিয়ে স্বপ্ন, ধানের শীষ নিয়ে দেশ গড়ার অঙ্গিকারে তারেক জিয়া আমাকে ধানের শীষ থেকে মনোনীত করেছে। সেজন্য দলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

মনিরুল হক চৌধুরী বলেন, এই কুমিল্লায় ১৫ বছরে ফ্যাসিস্ট আমলে কোন উন্নয়ন হয় নাই। সিটি করপোরেশন, জেলা পরিষদ কোথাও স্থানীয় নিয়োগ হয় নাই, তাহলে উন্নতি হবে কিভাবে।

সভায় মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ।

পড়ুন: গাংনীতে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন