১০/০২/২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আমি বিএনপির কষ্টি পাথরে ঘষা পরীক্ষিত নেতা, ভেসে আসি নাই – হাজী ইয়াছিন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নির্দ্বিধায় বলতে চাই, আমি বিএনপির কষ্টি পাথরে ঘষা পরীক্ষিত নেতা, আমি ভেসে আসি নাই। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক না। আমি যেখানে আছি, সেখানেই আমি মৃত্যুবরণ করতে চাই। এই কুমিল্লার মানুষের কল্যাণে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবো আমি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে আদর্শ সদর উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

এসময়, হাজী ইয়াছিন আরো বলেন, কিছু মুনাফেক ও নিমকহারাম বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু পারে নাই। বিএনপি মানুষের অন্তরের অন্তঃস্থলের দল। বিএনপি গণ-মানুষের দল। আর এই মানুষের ভালোবাসাই বিএনপিকে এখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কিছু গিরিঙ্গিবাজ এখনো বিএনপিকে ধ্বংস করার জন্য লেগে আছে। অনেকে বলে, দলের ভিতরেও কিছু আছে এমন। আল্লাহকে হাজির নাজির করে বলছি, তারা বিএনপির কিছুই করতে পারবে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমি ব্যক্তিগতভাবে শান্তিপ্রিয় মানুষ। আমি কোনো গিরিঙ্গি-পিরিঙ্গি বুঝি না। আমি শুধু এটাই বুঝি, রাজনীতিবিদ হবে মানুষের কল্যাণে কাজ করার জন্য। আর আমি সেটাই করে যেতে চাই।

হাজী ইয়াছিন বলেন, দোষ আমার একটাই, আমি অনৈতিকভাবে অর্থ উপার্জন করি নাই। আপনাদের কাছে দোয়া চাই, অন্যায় না করা যদি দোষ হয়, তাহলে এই দোষ নিয়েই যাতে আমার মৃত্যু হয়। আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ সত্যের জয় হবে।

এসময়, নেতাকর্মীদের নিয়ে দু’হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া কামনা করে তিনি বলেন, ‘হে আল্লাহ! যদি বিএনপির ভিতরে কোনো দুষ্টচক্র থেকে থাকে, আল্লাহ এই দুষ্টচক্র থেকে বিএনপিকে রক্ষা করুন। আল্লাহ আমাদের শক্তি দিন।’

এসময়, উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক মো. আনোয়ারুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বিকাল তিনটা থেকেই কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ড, আদর্শ সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও সদর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা ভীড় করেন। এসময় প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে কান্দিরপাড় লিবার্টি মোড় চত্ত্বর ও দলীয় কার্যালয়ের সামনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

পড়ুন: গাংনীতে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন